বিডি প্রতিবেদক :
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান বলেছেন কক্সবাজারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ যাতে কষ্ট না পাই সেজন্য দ্রুত ত্রাণ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। জরুরী ভিত্তিতে ২০ লাখ টাকা, ৫০ মেট্রিক টন চাল, ৫ হাজার প্যাকেজ শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও বিধ্বস্ত বাড়িঘর পুন:নির্মাণ করার এক হাজার বান্ডিল ঢেউ টিন, ৩০ লাখ টাকা ও শিশুখাদ্যেও জন্য বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটি আয়োজিত ঘুর্ণিঝড় পরবর্তী সমন্বয় সভা শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী কক্সবাজারে ঘুর্ণিঝড় আমুনের আঘাতে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন।
তিনি বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড কুতুবদিয়া পাড়া সমিতি পাড়া পরিদর্শন করেন। এসময় তিনি গত মংগলবার রাতে ঘুর্ণিঝড় আমুনের আঘাতে ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত লোকজনদের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত লোকজনদের মাঝে ত্রাণ সামগ্রী ও ঢেউটিন বিতরণ করেন।
পরে তিনি সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। বিকেলে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার দুর্গত এলাকা পরিদর্শন করেন।
এসময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান ঘুর্ণিঝড় আমুনে মোকাবেলায় সরকার সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছিল। সরকার ক্ষতিগ্রস্থদের পাশে আছে এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে।