শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত কক্সবাজার পৌরসভায় ১৫০ পরিবার পেলেন টিন ও নগদ অর্থ

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার পৌরসভায় অধিক ক্ষতিগ্রস্থ বিবেচনায় ১৫০ পরিবারকে এক বান্ডিল টিন ও নগদ এক হাজার টাকা করে প্রদান করাে হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে এসব টিন ও টাকা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহবুবুর রহমান চৌধুরী জানিয়েছেন,  পৌরসভার ১২ টি ওয়ার্ডে অন্তত ১৫ হাজার বসত ঘর বিধ্বস্ত হয়েছে। যার মধ্যে পুরোপুরি বিধ্বস্ত ঘর সাড়ে ৫ হাজার। অন্যান্যগুলো আংশিক। অধিক ক্ষতিগ্রস্থ বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে ১৫০ পরিবারকে ঘর তৈরি করতে টিন ও টাকা দেয়া হয়েছে। ধারাবাহিকভাবে অন্যান্যদের দেয়া হবে।

টিন বিতরণকালে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, সদর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু, ইয়াছমিন আক্তার,  কাউন্সিলর যথাক্রমে মিজানুর রহমান, আমিনুল ইসলাম মুকুল, এহেসান উল্লাহ, সাহাব উদ্দিন সিকদার, রাজ বিহারী দাশ, শাহেনা আক্তার পাখি প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর