শিরোনাম :
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা

২৭ কেজি গাঁজা ও ৬৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় ২৭ কেজি গাঁজা ও ৬৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮ টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
গ্রেপ্তাররা হল- চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার মৃত নজরুল ইসলামের ছেলে মিনহাজুর রহমান ওরফে মিনহাজ (২৪) এবং চট্টগ্রাম শহরের বাকলিয়া থানার চরচাকতাই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ মোস্তফা (২৫)।
লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার ভোর রাতে চট্টগ্রামের দিক থেকে প্রাইভেট কার যোগে কতিপয় মাদক ব্যবসায়িরা বড় একটি চালান কক্সবাজারে নিয়ে আসার খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা স্টেশনের দক্ষিণ পাশে অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। এক পর্যায়ে চট্টগ্রাম দিক আসা সন্দেহজনক প্রাইভেট কার সেখানে পৌঁছালে থামার জন্য নির্দেশ দেয়। এতে গাড়ীটি দ্রুত গতিতে তল্লাশী চৌকি অতিক্রম করার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
“ পরে গাড়ীটি তল্লাশী করে পাওয়া যায় ২৭ কেজি গাঁজা ও ৬৮ বোতল ফেন্সিডিল। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। “
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর