শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজার রেললাইন নিয়ে আঞ্চলিক ভাষায় থিম সঙ করেছেন আলাউদ্দিন তাহের লিখেছেন সাংবাদিক রিটন

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপনের বিষয়টিকে স্মরণীয় করে রাখতে “আঁরো বাড়ি হক্সবাজার জব্বর খুশী লাআর, দইজ্জার চরত ট্রেইন চলিবু” শিরোনামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি গান রচনা করেছেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ করসপনডেন্ট আহসানুল কবির রিটন। গানটিতে সুর ও কন্ঠ দিয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী আলাউদ্দিন তাহের। এটি রিটনের লেখা দ্বিতীয় গান। গানটির রেকর্ডিংয়ের ক্ষেত্রে সার্বিক সহায়তা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী। খুব দ্রুত গানটি ইউটিউবে পাওয়া যাবে। এর আগে সাংবাদিক রুবেল খানের অকালপ্রয়াত শিশুকন্যা রাইফা নিয়ে ” কোথায় আছো রাইফা সোনা” এবং ফটিকছড়ির সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে “সত্য ন্যায়ের যোদ্ধা সবাই বাড়ি মোদের ফটিকছড়ি” শিরেনামে দুটি গান রচনা করেছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর