শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

২৮ বছর পর মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ২৮ বছর পর আজ শনিবার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন মাতারবাড়ীর সাধারণ মানুষ। যিনি এ মাতারবাড়িতে এতগুলো উন্নয়ন করেছেন সেই শেখ হাসিনাকে দেখতে দল-মত নির্বিশেষে জনসভায় আসবেন বলে জানান মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হায়দার।
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান ১৯৯৫ সালের ৩০ এপ্রিল তৎকালীন বিরোধী দলের নেত্রী হিসেবে আজকের প্রধানমন্ত্রী মাতারবাড়ী এসেছিলেন। দীর্ঘ ২৮ বছর পর আবার সেই মাতার বাড়িতে আসছেন তিনি। প্রধানমন্ত্রীকে দেখার জন্য পুরো জেলা থেকে লোকজন আসবে এখানে।
মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমি উদ্দিন বলেন, মাদার বাড়ির আবাল বৃদ্ধ বনিতা আজ ঘর থেকে বের হয়ে জনসভায় চলে আসবে। বয়স্ক আর শিশু ছাড়া মাতারবাড়ির কোন বাড়িতে কেউ থাকবে না সবাই জনসভায় চলে আসবে। প্রধানমন্ত্রীর এই জনসভা জনসমুদ্রের পরিণত হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর