শিরোনাম :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির অর্জন ধরে রাখার আহ্বান নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন

চকরিয়া উপজেলা ছাত্রলীগের বঙ্গমাতার জন্মদিন পালন

নিউজ রুম / ২৩১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
মহীয়সী বঙ্গমাতার চেতনা,অদম্য বাংলাদেশের প্রেরণা, স্লোগানে কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী। খতমে কুরআন ও দোয়া মাহফিল করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলা শাখা।
সোমবার (৮ আগস্ট) বাদে আসর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহামুদ রুবেল ও সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবের নেতৃত্বে চকরিয়ায় একটি এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ও বঙ্গবন্ধুর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় চকরিয়া উপজেলা ছাত্রলীগের ডুলহাজারা, হারবাং,ফাঁসিয়াখালী,চিরিঙ্গা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা ছাত্রলীগ সভাপতি আরহান মাহামুদ রুবেল বলেন, ‘বঙ্গমাতার জন্মদিনে এই মহীয়সী নারীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, সেই সাথে বঙ্গবন্ধু ও বাঙালির আজীবন সুখ-দুঃখের সঙ্গী এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে ধাপে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, সংসারের অন্তরালে থেকে আবির্ভূত হয়েছিলেন একজন দক্ষ নীরব সংগঠক রূপে।’

সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব বলেন, ‘বাঙালির স্বাধিকার আন্দোলন সংগ্রামের ধাপে ধাপে বঙ্গবন্ধুর নির্ভীক সহযাত্রী ছিলেন বঙ্গমাতা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার মতো বুদ্ধিদীপ্ত, দূরদর্শী, সাহসী, নির্লোভ ও নিষ্ঠাবান ইতিবাচক ভূমিকাই শেখ মুজিবকে বঙ্গবন্ধু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হতে সহায়তা করেছে। নীরবে-নিভৃতে তিনি বঙ্গবন্ধুর জন্যে, বাংলাদেশের জন্যে, বাংলাদেশের মানুষের জন্যে শুধু দানই করে গেছেন। যিনি পরিবারের চেয়ে সব সময় দেশের প্রয়োজনকে, রাজনৈতিক প্রয়োজনকে বড় করে দেখতেন।


আরো বিভিন্ন বিভাগের খবর