শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

নিউজ রুম / ১৩২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের চকরিয়ায় মিনিট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ডাঃ ছৈয়দুল উমাম (৩৬) নামের এক চিকিৎসক নিহত হন। এসময় আরো ৮জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ পাগলীর বিল এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। নিহত- ডাঃ ছৈয়দুল উমাম (৩৬) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামের মৃত শাহাজাহান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের কর্মরত চিকিৎসক। এই বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, বৃহস্পতিবার সকালে পাগলীরবিল এলাকায় চট্টগ্রামমুখি মিনিট্রাকের সাথে কক্সবাজারমুখি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এসময় মাইক্রোবাসে থাকা এক চিকিৎসক ঘটনাস্থলে নিহত হয়েছে। পাশাপাশি আরো ৭/৮ জন মত যাত্রী আহত হয়। আহতদেরকে স্থানীয়দের সহযোগীতায় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর