শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

কক্সবাজারে যাত্রীবাহি বাসে মিললো সাড়ে ৫ কেজি হেরোইন

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজার সদরের মহাসড়কে কুষ্টিয়া থেকে  কক্সবাজারে আসা যাত্রীবাহী বাস তল্লাশী করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে মালিকবিহীন এসব হেরোইন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, ‘গোপন সংবাদে জানা যায়, কুষ্টিয়া থেকে একটি হেরোইনের চালান কক্সবাজারের দিকে আসছে। ওই।সংবাদে শুক্রবার সকালে বাংলা বাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। পরে কুষ্টিয়া থেকে আসা একটি বাসে তল্লাশি করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আরো বিভিন্ন বিভাগের খবর