সাকলাইন আলিফ :
ঘুর্ণিঝড় মিধিলির কারণে সৃষ্ট ঝড়ো হাওয়ায় কক্সবাজারের বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়ে এবং ঝড়ে ধান ক্ষেতের ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে ও পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১২ জন।
বাংলাদেশের উপকূলের উপর দিয়ে শুক্রবার বিকেলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মিধিলিতে কক্সবাজারে প্রাণ হারিয়েছে দুজন, আহত হয়েছে ১২ জন।
গাছ চাপায় মহেশখালী উপজেলার কালামারছরা ইউনিয়নে মোহাম্মদ সাঈদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সাগর থেকে ফেরার সময় একটি মাছ ধরার ইঞ্জিন নৌকা মহেশখালী চ্যানেলে ডুবে গেলে আমির হোসেন কামাল নামে এক জেলে মারা যায়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসকক বিভীষণ কান্তি দাস জানিয়েছেন,শুক্রবার বিকেলে ঝড়ের সময়
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সাতঘর পাড়া গ্রামের মিয়া হোসেনের সদ্য বিবাহিত সন্তান মোঃ সাঈদ (২৫)
তার বাড়িতে বৃষ্টির পানি না পড়ার জন্য পলিথিন দিচ্ছিলেন এ সময় বড় একটা গাছ উপড়ে পড়লে বাড়ির একটি অংশ ধ্বসে পড়ে। এতে যুবক গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাঈদ মারা যায়। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বাঙালি জানান, মারা যাওয়া মোহাম্মাদ সাঈদ মাত্র ২১ দিন আগে বিয়ে করেছে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চৌফলদন্ডি এলাকায় সাগর থেকে ফেরার সময় একটি মাছ ধরার ইঞ্জিন নৌকা মহেশখালী চ্যানেলে ডুবে গেলে আমির হোসেন কামাল নামে এক জেলে মারা যায়।
তিনি জানান ঝড়ো হাওয়ার কবলে পড়ে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ৩২ জন মাঝিমাল্লাসহ দুটি ফিশিং ট্রলার শনিবার দুপুরে কোস্ট গার্ডের একটি জাহাজ উদ্ধার করেছে। দুটি ট্রলারই কক্সবাজারের বলে জানিয়েছেন তিনি।
ঘূর্ণিঝড় চলাকালে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে গাছ পড়ে সহ নানাভাবে ১২ জন আহত হয় বলেও অতিরক্ত জেলা প্রশাসক জানিয়েছেন।
কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কবির হোসেন জানিয়েছেন ঘুর্ণিঝড় মিধিলির কারণে ঝড়ের আঘাতে মহেশখালীতে ২০ হেক্টর পানের বরজ ১৪৫ হেক্টর
আমন ধান ১৮০ হেক্টর শীতকালীন আগাম শাকসবজি ১১ হেক্টর সরিষা ক্ষেতের ক্ষতি হয়েছে।
এদিকে শনিবার থেকে টেকনাফ সেন্টমার্টিন্স নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল ১০ টার দিকে কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ সেন্টমার্টিন্স দ্বীপের উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে যায়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানিয়েছেন গত দুদিন ধরে সেন্টমার্টিন্স দ্বীপে অবস্থান করা পর্যটকদের এই জাহাজে করে শনিবার বিকেলে টেকনাফে নিয়ে আসা হয়। সাগরে প্রথমে নিম্নচাপ পরে ঘুর্ণিঝড় সৃষ্টি হওয়ায় গত দুদিন সেন্টমার্টিন্স নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। এসময় সেন্টমার্টিন্স দ্বীপে ভ্রমণে গিয়ে দুই শতাধিক পর্যটক আটকে ছিল।
ইউএনও জানান রবিবার থেকে টেকনাফ সেন্টমার্টিন্স নৌপথে অপরাপর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান জানান, ঘূর্ণিঝড় মিধিলিতে কয় কোটি কি পরিমান হয়েছে তা নিরূপণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে তালিকা পাওয়ার পর পুরো ক্ষয়ক্ষতি টি আমরা জানতে পারবো।
তবে যারা মারা গেছে তাদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।