শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিনে লাবণী থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত সড়কবাতি আলোকিতকরণ প্রকল্প উদ্বোধন

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে কক্সবাজারের হোটেল-মোটেল জোন লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত দেড় কিলোমিটার সড়কবাতি আলোকিতকরণ প্রকল্প উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যায় হোটেল সী-গালের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, হোটেল সী-গালের স্বত্বাধিকারী মাসুম ইকবালসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এসময় কক্সবাজার পৌরসভার প্রকৌশল শাখার কর্মকর্তা ইঞ্জিনিয়ার রুমেল বড়ুয়া, ইঞ্জিনিয়ার টিটন দাশ ও ঠিকাদার প্রতিষ্ঠান আরপি কনস্ট্রাকশন এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম আজাদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে নতুনভাবে তৈরি করা এমজিএসপি প্রকল্পের সড়কগুলোতেও আধুনিক লাইটিং সিস্টেম চালু করা হবে বলে জানান মেয়র মুজিবুর রহমান।
এর আগে দোয়া মোনাজাতের মাধ্যমে সুইচ টিপে সড়কবাতি জ্বালিয়ে পুরো সড়ক আলোকিতকরণ কার্যক্রমের সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর