শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

সাংবাদিকদের সাথে ট্যুরিস্ট পুলিশের নবাগত অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের মতবিনিময়

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নুরুল আলম :

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রেজিওয়নের নবাগত অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এই সময় তিনি নিরাপদ পর্যটন বিকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সোমবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট সংলগ্ন টুরিস্ট পুলিশ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত অতিরিক্ত ডিআইজি মহম্মদ আপেল মাহমুদ বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক হয়রানি বন্ধ, দালালদের দৌরাত্ম বন্ধ, ইভটিজিং বন্ধ, ভেজাল খাদ্য পরিবেশন বন্ধ করা, সৈকতে মাদক ব্যবহার নিষিদ্ধ করা, সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা সহ নানা পদক্ষেপ গ্রহণ করার কথা জানান।
মুক্তিযোদ্ধার সন্তান কিশোরগঞ্জের বাসিন্দা আপেল মাহমুদ নাটোরে এএসপি সার্কেল, ফেনীতে সার্কেল, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেব ৩ এর সরকারি পরিচালক, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর ও কুমিল্লাতে পিআইবি জেলা প্রধান হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছেন।
মত বিনিময় সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, চ্যানেল আই ও দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ পোষ্টের কক্সবাজার প্রতিনিধি সারওয়ার আজম মানিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর এর কক্সবাজার প্রতিনিধি  অ্যাডভোকেট আয়ুবুল ইসলাম, এস এ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন বক্তব্য রাখেন।


আরো বিভিন্ন বিভাগের খবর