শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

বিএনপি নির্বাচনে আসলে ভোটগ্রহণের তারিখসহ তফসিল পুন:বিবেচনার সুযোগ এখনও আছে : নির্বাচন কমিশনার আনিছুর

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না তাদের একান্ত বিষয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসার ইচ্ছা পোষণ করে তাহলে নির্বাচনের তফসিল পুনঃবিবেচনা বা নির্ধারণের সুযোগ এখনও আছে। ৪৪ টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বার বার আমাদের পক্ষে নির্বাচনে আসার আহবান জানানো হচ্ছে। তাদের নির্বাচনে আসার অধিকার যেমন আছে, তেমনি না আসারও অধিকার রয়েছে। তবে কাউকে বাঁধা প্রদানের অধিকার কারও নেই। কেউ তা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কক্সবাজার ও বান্দরবন জেলার নির্বাচন সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সগ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে মঙ্গলবার দুপুরে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে মতবিনময় সভা শুরু হয় বেলা সাড়ে ১১ টার দিকে। টানা ৩ ঘন্টা বৈঠক শেষে আড়াই শেষ হয় সেই বৈঠক।

বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, বৈঠকে একটি সুন্দর, অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য এই বৈঠক। বৈঠকে নির্বাচন কমিশনারের পক্ষে নির্দেশনা জানিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্য শুনে যা তৎক্ষাণিক সিদ্ধান্ত প্রদান জরুরি তার সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। অন্যান্য ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তের প্রয়োজনীয় বিষয় নোট নেয়া হয়েছে। কমিশনের সাথে আলোচনা করে এসব বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে।

এখনও পর্যন্ত কক্সবাজার ও বান্দরবনের নির্বাচন পরিস্থিতি শান্তিপূর্ণ মন্তব্য করে মো. আনিছুর রহমান বলেন, তবে প্রতিনিয়ত নির্বাচনী এলাকা, ভোটার, প্রার্থীদের সাথে আলোচনা পর্যাবেক্ষণে রাখা হচ্ছে। কোন পরিস্থিতি তৈরি হলে তা সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্টরা বদ্ধপরিকর।

এই মূহুর্তে কোন এলাকা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, আজকে যেটা ঝুঁকি কাল যেটা নাও হতে পারে। নতুন এলাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। এটা রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তারা পর্যাবেক্ষন করে কোনটা অধিক ঝুঁকিপূর্ণ, মাঝারি ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ তা নির্ধারণ করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


আরো বিভিন্ন বিভাগের খবর