শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

যে কারনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা সাংসদ জাফর আলমের

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার-১ আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে বর্তমান সংসদ সদস্য আলহাজ জাফর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে শেখ হাসিনাকে উপহার দেওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ।
সংবাদ সম্মেলনে জাফর আলম বলেন, স্বাধীনতার ৪৩ বছর পর এই আসনে আওয়ামী লীগের এমপি হিসেবে প্রথমবার নির্বাচিত হয়ে জনগণের খুব কাছাকাছি ছিলাম। এজন্য জনগণ এবারের নির্বাচনেও আমাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন। তাই জনগণের সেই ভালবাসা থেকে আমি কোনদিন দূরে থাকতে চাই না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে এই আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। এজন্য আমি মাঠে কাজ করছি।

এই আসনে সালাহউদ্দিন আহমদ সিআইপিকে দলের নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে। এর পরও আপনি কেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি জাফর আলম এই মন্তব্য করেন।

জাফর আলম আরও বলেন, ‘ইতোমধ্যে দলের প্রধান শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, দলের মধ্যে যদি কোন সম্ভাবনাময়ী প্রার্থী থাকে, তাদের কেউ যদি মনোনয়ন নাও পায় তাহলে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। আমিও সেই সুযোগ হাতছাড়া করতে চাই না।
সংসদ সদস্য জাফর আলম চকরিয়া পৌরশহরের অভিজাত রেষ্টুরেন্ট এরিস্টো ডাইনের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ছৈয়দ আলম কমিশনার, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সিংহভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন জনপ্রতিনিধি, দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর