শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

সময় টিভির রিপোর্টার রুবেলের পিতার মৃত্যুতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের শোক

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি ::
সময় টিভির কক্সবাজারস্থ সিনিয়র রিপোর্টার সুজাউদ্দিন রুবেলের পিতা মোক্তার আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহসান সুমন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কক্সবাজার শহরের মোহাজেরপাড়াস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোক্তার আহমদ একজন ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যাসহ অনেক আত্মীয় স্বজন এবং অগনিত শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।
শুক্রবার সকাল ৯ টায় কক্সবাজার পৌরসভার মোহাজেরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষে জানানো হয়েছে।
প্রসঙ্গত: সুজাউদ্দিন রুবেল কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক।


আরো বিভিন্ন বিভাগের খবর