শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনে জেলা পুলিশ সুপারের বিধ্বংসী বোলিংয়ে কক্সবাজার প্রেসক্লাব ধরাশায়ী

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা পুলিশ ও কক্সবাজার প্রেসক্লাবের মধ্যে তিন দিনের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বিজয়ের মাসের প্রথম দিনে প্রীতি ক্রিকেটের টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) ও কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মো. আবু তাহের ।  প্রথম ম্যাচেই জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী হয়েছে কক্সবাজার প্রেসক্লাব। কক্সবাজার প্রেসক্লাব ক্রিকেট একাদশকে ৮ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় জেলা পুলিশ ক্রিকেট একাদশ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে প্রীতি টুর্নামেন্টর প্রথম দিনে শুক্রবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে টসে জিতে জেলা পুলিশ দল ব্যাটিংয়ে পাঠায় সাংবাদিকদের সংগঠন কক্সবাজার প্রেস ক্লাব ক্রিকেট একাদশকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের সূচনা করে প্রেস ক্লাবের ওপেনিং ব্যাটসম্যান তৌফিক লিপু ও ফরাজ। প্রথম উইকেট জুটিতে তারা ৩০ রান সংগ্রহ করে। এরপর ফরাজ আউট হলে পুলিশ সুপার মাহফুজুল ইসলামের বোলিং নৈপুণ্যে তানভীর শিপু ১৬ রান করে ফেরেন প্যাভিলিয়নে। এরপর রাজিন সালেহ ও মিকাতের ব্যাটে ভর করে ৭১ রান সংগ্রহ করতেই অলআউট হয়ে যায় প্রেস ক্লাব ক্রিকেট একাদশ। জবাবে ব্যাটিংয়ে নেমে জেলা পুলিশ মাত্র ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়। খেলায় ম্যান অব দা ম্যাচ হন ৫ উইকেট নেয়া বোলার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, পুলিশ সুপার রফিকুল ইসলাম , কক্সবাজার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু সহ অনেকেই। আগামী শুক্রবার দুপুর ২ টায় সিরিজের ২য় ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শেষে পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) ও সদ্য পদন্নোতি প্রাপ্ত  পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম কে শুভেচ্ছা স্মারক তুলে দেন  কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।


আরো বিভিন্ন বিভাগের খবর