শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

সাগরে ভাসমান দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে সাগরে ভাসমান পরিচয় অজানা একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পানিতে ভাসতে দেখে কর্মরত লাইফগার্ডের সদস্যরা উদ্ধার করে কুলে আনে। পরে সেখান থেকে বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের ব্যাপারে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। যদি পর্যটক হয়ে থাকে তাহলে তারা কোথা থেকে এসেছেন এবং কোন হোটেলে, কখন উঠেছেন সেটা জানার চেষ্টা করছি। হতে পারে অন্য এক জায়গা থেকে পানিতে নেমে এই জায়গায়।মরদেহগুলো ভেসে উঠেছেন।
তিনি আরও বলেন, ‘মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো বিভিন্ন বিভাগের খবর