শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত, সমুদ্র উত্তাল

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

মোহাম্মদ উর রহমান-মাসুদ :
উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এতে কক্সবাজার সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। লঘুচাপটির প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর পৌনে ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।

তিনি জানান, উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টিপাত ও দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদরে ১৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ৩ এবং টেকনাফে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা সদরে ৩০.০৩ ডিগ্রী সেলসিয়াস, কুতুবদিয়ায়, ৩১.০৩ ও কুতুবদিয়ায় ৩২ ডিগ্রী সেলসিয়াস।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘সাগর উত্তাল থাকার কারণে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রয়েছে। এব্যাপারে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক সজাগ রয়েছে। এই মুহুর্তে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। এবং সচেতনতায় মাইকিং করা হচ্ছে। সমুদ্রের উত্তাল অবস্থা কমে গেলে দর্শনার্থীরা আবার আনন্দ করতে পারবে।


আরো বিভিন্ন বিভাগের খবর