শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফে বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সংরক্ষণ কর্মশালা

নিউজ রুম / ২৭২ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

নুরুল আলম :

কক্সবাজারের টেকনাফের বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার শিক্ষার্থীদের মাঝে পরিবেশ প্রকৃতি  ও বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই অঞ্চলের শিক্ষার্থীরা যেন বন্যপ্রাণী ও পরিবেশ প্রকৃতি সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক।
বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার ১৫ টি স্কুল ও কলেজের ৪৫ জন শিক্ষার্থী নিয়ে আজ সকালে অনুষ্টিত হয়  পরিবেশ সংরক্ষণ কর্মশালা।
ইউএসএআইডি’র সহায়তায় কোডেক কর্তৃক বাস্তবায়িত ‘নেচার এন্ড লাইফ’ প্রকল্প আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিণ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক আয়েশা আক্তার।
কোডেক এর সিনিয়র ফিনান্সিয়াল ডিরেক্টর মো: দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নিসর্গ ক্লাবের সদস্য শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ,,সবার জন্য পরিবেশবান্ধব নিরাপদ বিশ্ব শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা।
সবশেষে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা টেকনাফ সৈকতের জাহাজপুরা এলাকায় পরিছন্নতা অভিযানে অংশ নেয়।


আরো বিভিন্ন বিভাগের খবর