শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

বছরের শুরুতে ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরো একজোড়া নতুন ট্রেন

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
ঢাকা-কক্সবাজার রুটে আন্তঃনগর একজোড়া নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১ জানুয়ারি থেকে এটি চালু হতে পারে। কোরিয়ান কোচ দিয়ে নতুন এ ট্রেনে রেক তৈরি করা হবে। নতুন এই ট্রেনের নাম এখনো ঠিক করা হয়নি। তবে তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। এগুলো হলো – পালংকি এক্সপ্রেস (কক্সবাজারের প্রাচীন নাম), তরঙ্গ এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস।
বিজ্ঞপ্তিতে বলা হয়- পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার রুটে সদ্য আমদানি করা কোরিয়ান কোচ দিয়ে আরও একজোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন পরিচালনা করা যেতে পারে এবং রোববার থাকবে ট্রেনের সাপ্তাহিক বন্ধ। নতুন ট্রেনের নম্বর হবে ৮১৫/৮১৬। এটি কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়। চট্টগ্রাম পৌঁছবে ১০টা ৫০ মিনিটে।
সেখানে ১৫ মিনিট বিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ১১ টা ১৫ মিনিটে আর ঢাকায় পৌঁছুবে সকাল ৬ টা ৪৩ মিনিটে। এর আগে বিমানবন্দর স্টেশনে বিরতি দেবে। আর ঢাকা থেকে ছাড়বে সকাল ৬টা ১৫ মিনিটে আর চট্টগ্রাম পৌঁছবে ১১ টা ২০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে ১১টা ৪০ এ ছেড়ে যাবে ও কক্সবাজার পৌঁছবে ৩টায়। এর মাঝে বিমানবন্দর স্টেশনে থামবে।
জানা যায়, এই ট্রেনে ১৬টি বগি থাকবে। এরমধ্যে খাবার গাড়ি ২টা, এসি চেয়ার ৬টি, পাওয়ার কার একটা, শোভন চেয়ার ৭টি। মোট আসন থাকবে ৭৮০টি। এরমধ্যে এসি চেয়ার ৩৩০টি ও শোভন চেয়ার ৪৫০টি।
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, এই ট্রেনটি জানুয়ারি মাসের ১ তারিখে চালানোর পরিকল্পনা রয়েছে। নামগুলোসহ প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ট্রেন চলাচল শুরু হবে।
গত ১ ডিসেম্বর কক্সবাজার-ঢাকা রুটে প্রথম বারের মত রেল চলাচল শুরু করে। দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘কক্সবাজার এক্সপ্রেস’ যাত্রা শুরু করে।


আরো বিভিন্ন বিভাগের খবর