শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

আজ কক্সবাজার মুক্ত দিবস

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

আজ ১২ ডিসেম্বর কক্সবাজার হানাদার মুক্ত দিবস।
১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্থানীয় শহীদ দৌলত ময়দানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে শক্রমুক্ত ঘোষণা করা হয়েছিল। দিবস টি পালন উপলক্ষে নানা আয়োজন থাকছে আজ সারা দিন। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ আলোচনা সভার আয়োজন করেছে।

তখন ৪টি গাড়িযোগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কক্সবাজার শহরে পৌঁছান ক্যাপ্টেন আবদুস ছোবহানসহ জয় বাংলা বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা। শহরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সকাল ১০টায় অনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং শোডাউন করে কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করেন তারা।

এসময় বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব.) আবদুস ছোবাহান জয় বাংলা বাহিনীর অধিনায়ক কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা একে এম মোজ্জাম্মেল হকসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

কক্সবাজার হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা কার্যালয়ে  আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে নতুন করে জানবে তরুণ প্রজন্ম।

কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, মুক্তিযোদ্ধা সংসদে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা তাদের সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণা করবেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ মার্চ জয় বাংলা বাহিনীর অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী পাকিস্তানের পতাকা পুড়িয়ে শহীদ দৌলত ময়দানে প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। কামাল হোসেন চৌধুরী আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি ও কক্সবাজার জেলা যুবলীগের প্রতিষ্টাতা সভাপতি। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে মাইকযোগে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। পরে ১২ ডিসেম্বর কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করেন বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা।


আরো বিভিন্ন বিভাগের খবর