শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

কক্সবাজারে উচ্চ আদালতের নির্দেশে ১১ দিন পর মনোনয়ন পত্র গ্রহণ

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় অতিবাহিত হয়েছে ১১ দিন আগে। এর মধ্য শেষ হয়েছে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াও। কিন্তু ১১ দিন পর উচ্চ আদালতের দেয়া এক আদেশের প্রেক্ষিতে কক্সবাজার-০৩ আসন ( সদর, রামু ও ঈদগাঁও ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়ন পত্র গ্রহণ করেছে জেলা রির্টানিং কর্মকর্তা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে এই মনোনয়ন পত্রটি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
তিনি জানিয়েছেন, বিকালে আদালতের আদেশের কপিটি হাতে পাওয়ার পর মনোনয়ন পত্র গ্রহণ করা হয়েছে। এটি আগামি ১৫ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের জন্য দিন ধার্য করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাননি জেলা প্রশাসক।
এ ব্যাপারে ব্যারিস্টার মিজান সাঈদের সাথে আলাপের জন্য মোবাইল ফোনে বার বার চেষ্টা করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।
জেলা প্রশাসনের একটি সূত্র বলছে, ৩০ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ব্যারিস্টার মিজান সাঈদ মনোনয়ন পত্র দাখিলের জন্য এসেছিলেন। কিন্তু নির্ধারিত সময় বিকাল ৫ টা অতিক্রম হওয়ায় বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলের আপত্তির প্রেক্ষিতে মনোনয়ন পত্রটি গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে হাইকোর্টের শরণাপন্ন হন ব্যরিস্টার মিজান সাঈদ। মঙ্গলবার এ নিয়ে আদালত মনোনয়ন পত্র দাখিলের জন্য আদেশ দেন।
ব্যারিস্টার মিজান সাঈদ এই আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসনে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইকালে ৪ জনের প্রার্থিতা বৈধ হলেও অপর ২ জনের বাতিল করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর