শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

খুটাখালীতে ডামী নির্বাচন বর্জন উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:
সমগ্র দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আনন্দোলনের ডাক উপলক্ষে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খুটাখালী বাজারের অলিগলিতে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস.এম. মনজুর, খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত লিফলেটে দেখা যায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্রের ছলে,বলে,কৌশলে গত ১৫ বছর ধরে বিনা ভোটে ক্ষমতাশীল আওয়ামীলীগ সরকার সীমাহীন দুর্নীতি, অনাচার, নির্যাতন ও অপশাসন চালিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তবুও তারা আগামী ৭ই জানুয়ারী নির্বাচনের নামে যে খেলার আয়োজন করা হচ্ছে, তা শুধু অবৈধ ক্ষমতার মেয়াদবৃদ্ধির জন্য । এছাড়াও যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে তারই বাঞ্চালের লক্ষ্যে অবৈধ সরকারের নির্বাচনকে অসহযোগীতা করার জন্য দেশবাসীকে আহŸান জানান বিএনপি।
একবাক্যে বলা যায় ৭ই জানুয়ারী ডামী ভোটের খেলা বর্জন করুন। ভোট গ্রহণের নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন।ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম। বিধায় ব্যাংক লেনদের যথা সম্ভব এড়িয়ে চলুন। রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলার হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।
কেননা জনগনের আন্দোলনের ফলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে এইসব অসহযোগীতায় ক্ষতিগ্রস্থগণ যথাযথ ক্ষতিপূরণ এবং সুবিচার পাবেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অনেক সাথী জীবন দিয়েছেন, ঘুম হয়েছেন, বন্দী ও আহত হয়েছেন। সুতরাং গণতন্ত্র পূণর্:প্রতিষ্ঠার লড়াই চলছে চলবে।


আরো বিভিন্ন বিভাগের খবর