শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

বিএনপির জামায়াতের ভোট ব্যাংকে জয়ের স্বপ্ন মামুনের

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি ১৪ দিন। এরই মধ্যে পুরোদমে শুরু হয়েছে নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সভা সমাবেশ । সভা-সমাবেশের পাশাপাশি নানা কর্মসূচি হাতে নিচ্ছে প্রার্থীরা।

যদিও দ্বাদশ জাতীয় নির্বাচনে জামায়াত বিএনপির কোনো নির্বাচনী মাঠে রাজনৈতিক জৌলুশ নেই। তারপরও জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (কক্সবাজার রামু-ঈদগাঁও) আসনে দলটির বেশ শক্ত অবস্থান রয়ে গেছে।
স্বাভাবিকভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে বিএনপির জামায়াতের ‘ভোটব্যাংক’ বড় চ্যালেঞ্জ। দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি, কল্যাণ পার্টিসহ কয়েকটি দলের প্রার্থী কক্সবাজার -৩ সদর রামু ঈদগাঁও আসনে নির্বাচনে অংশ নিলেও ব্যতিক্রম বিএনপি-জামায়াত। তারা এই নির্বাচনে দেশের কোথাও অংশ নিচ্ছে না। জামায়াত-বিএনপি নির্বাচনে অংশ না নিলেও তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে । আর এই ভোট ব্যাংকের দিকে চেয়ে আছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কল্যাণ পার্টির প্রার্থীরা। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচন সরকার দলের ব্যানারের প্রার্থী নয়। এখানে নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আগ্রহ রয়েছে অধিকাংশ ভোটারের ।
কক্সবাজার সদর উপজেলা ও রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে বড় সমর্থকগোষ্ঠী রয়েছে নিরবে। তাদের ভোটব্যাংক নিয়েও হিসাব কষছেন সব প্রার্থীরা।
যদিও এবার ভোট দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হলে নৌকার পরিবর্তে নতুন কোন প্রার্থীর পক্ষে নিরবে ভোট বিপ্লব ঘটাতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

অপরদিকে আওয়ামী লীগ বাদে দ্বাদশ নির্বাচনে কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছে কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন ।
আবদুল আউয়াল মামুন স্কুল কলেজ জীবনে ছাত্র লীগসহ প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় জামায়াত শিবিরের বিশাল ভোট ব্যাংক তার পক্ষে যাবে বলে মনে করছেন ভোটের মাঠ নজরে রাখা রাজনৈতিক কৌশলীরা।

অপরদিকে বিএনপির সাথে দীর্ঘদিন একসাথে সরকার বিরোধী আন্দোলনের সাথে জড়িত থাকার সুবাদে জাতীয়তাবাদী ঘরনার ভোট ব্যাংকে সাড়া পাবে কল্যাণ পার্টির প্রার্থী আবদুল আউয়াল মামুন।
এমনকি নৌকা আর কমল ঠেকাতে বিএনপি জামাতের একটা অংশ ইতিমধ্যে নিরবে মামুনের কাজ করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

অন্যদিকে ক্ষমতাসীন দলের প্রার্থী সাইমুম সরওয়ার কমল চতুর্থ বারের মতো নৌকার প্রার্থী হয়ে ভোটের মাঠে দিনরাত চষে বেড়াচ্ছে দলীয় নেতাকর্মী নিয়ে।
যদিও কমল বিরোধী বিশাল একটা অংশ রয়েছে স্বয়ং নিজ দলের মধ্যে।
টানা দুই বার সংসদ সদস্য থাকার পরও নিজস্ব বলয় তৈরি দলীয় নেতাকর্মীদের অমূল্যায়ন জেলার শীর্ষ নেতাদের সাথে মতবিরোধ সবমিলিয়ে স্বস্তিতে নেই ক্ষমতাসীন দলের প্রার্থী সাইমুম সরওয়ার কমল।
যদিও কমল অনুসারীরা মনে করছেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নৌকার প্রার্থী কমল আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে সক্ষম হচ্ছে।
সরকার দলীয় প্রার্থীকে পরাজিত করতে একটি গ্রুপ সক্রিয় রয়েছে বলে মনে করছেন একাধিক আওয়ামী লীগ নেতা।
কমল বিরোধী আওয়ামী লীগ নেতাদের সংঘটিত করে
আওয়ামী লীগের ভোট ব্যাংকে ফাটল ধরিয়ে নিজের বিজয় নিশ্চিত করতে চান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ ইতিমধ্যে উচ্চ আদালত থেকে তার মনোনয়ন বৈধ করে ঈগল প্রতীক নিয়ে মাঠে নেমেছে মিজান সাঈদ তার পক্ষে আওয়ামী লীগের একটা অংশ কাজ করছে গোপনে।
তবে বিএনপি জামায়াত সমর্থকদের শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে উপস্থিতি বাড়াতে পারলে মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ঘড়ি মার্কার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন।


আরো বিভিন্ন বিভাগের খবর