শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

গুলির মুখে জীবনের নিরাপত্তাহীনতায় কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ 

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

 

বিডি প্রতিবেদক ;

কক্সবাজার ৩ কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে অস্ত্র নিয়ে কথায় কথায় ওপেন গুলি করছে তাতে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে দাবী করেছেন কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ। রামুর ঈদগড়ে পথসভা শেষে সাংবাদিকদের তিনি এ আশঙ্কার কথা জানান। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ব্যারিস্টার মিজান অভিযোগ করে বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে তিনি রামুর জোয়ারিয়ানালা বাজারে স্থানীয় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্সসহ গণসংযোগ করেন। এরপর তিনি স্টেশন ত্যাগ করার কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্সকে লক্ষ্য করে নৌকার প্রার্থী কমলের গাড়ি থেকে তিনটি গুলি করা হয়।

এসময় অল্পের জন্য চেয়ারম্যান প্রিন্স প্রাণে বেঁচে গেলেও পরবর্তী গণসংযোগকালে আবারও হামলা করা হয় কিনা সেই আতংকে ঈগল প্রতীকের কর্মী সমর্থকরাও এখন দিনাতিপাত করছেন বলে দাবী করেন ব্যারিস্টার মিজান সাঈদ। এসময় নির্বাচনকালিন লাইসেন্স করা অস্ত্র জমা দেয়ার কথা থাকলেও প্রতিপক্ষ প্রার্থী কমল কেন নিজের অস্ত্র জমা দেননি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সেই প্রশ্ন করেন ঈগলের প্রার্থী।

এর আগে ভারুয়াখালীতে গনসংযোগ শেষে ঈদগড় স্টেশনে ঈগল প্রতীকের সমর্থনে পথসভা করেন তিনি। ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যারিস্টার মিজান সাঈদ ছাড়াও বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল হক, সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।


আরো বিভিন্ন বিভাগের খবর