শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

রেলপথ দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারের চকরিয়ায় রেলপথ দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শাহ আলম নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম বরইতলী ইউনিয়নের পশ্চিম পাড়ায় বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী মো. শিহাব বলেন, ফজরের পর শাহ আলমকে রেলপথ ধরে হাঁটতে দেখে যায়। কিছুক্ষণ পর ঢাকা থেকে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করে। পরে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় বলে জানান তিনি।
এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান।
তিনি জানান, ভোরে ফজরের নামাজ শেষে রেল লাইনের ওপর হাঁটছিলেন শাহ আলম। এ সময় ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রেলপথ দিয়ে চলাচলে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা


আরো বিভিন্ন বিভাগের খবর