শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ছোবহান আর নেই

নিউজ রুম / ২৫৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সুমন আহসান :

মুক্তিযুদ্ধকালীন কক্সবাজার ও বান্দরবান জেলার অধিনায়ক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা আবদুস ছোবহান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
শুক্রবার রাত ৯টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনাগ্রহী রেখে গেছেন তিনি।
শনিবার বিকেল ৩টায় উখিয়ার মরিচ্যা পালংস্থ নিজের প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে চির সমাহিত করা হবে।
প্রসঙ্গত: দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর