শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

অসহায় মানুষদের শীতবস্ত্র ও খাবার বিতরণ

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার শীতের রাতে ২০০ জন অসহায় মানুষকে শীতবস্ত্র ও খাবার দিয়েছে মানবিক সংস্থা হামিম মফিজ ফাউন্ডেশন।

গত শুক্রবার (১২ জানুয়ারী) রাত ৯ টার থেকে গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় বাস টার্মিনাল, সদর উপজেলা চত্বর, কলাতলী, সুগন্ধা সৈকত, লাবনী পয়েন্ট, হলিডে মোড়, বাজারঘাটা, বদর মোকাম, সদর হাসপাতাল সড়কসহ বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল মানুষদের মাঝে গরম কম্বল ও প্যাকেটজাত খাবার তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক জয়নাল আবেদিন।

কনকনে শীতের রজনিতে শীতবস্ত্র ও খাবার পেয়ে বেশ খুশি অসহায় মানুষগুলো। তারা হামিম মফিজ ফাউন্ডেশনের জন্য প্রাণভরে দোয়া করেন। এসময় হামিম মফিজ ফাউন্ডেশনের কর্মী মোঃ আবদুল করিম, আবু শমা আজাদ, আরাফাত হোসেন, রাকিব হোসেন, আলাউদ্দিন ও সলিমুল্লাহ সলিম উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে হামিম মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, শীতবস্ত্র ও খাবার বিতরণ নতুন কোন কাজ নয়। এরকম মানবিক তৎপরতা বছরজুড়েই রয়েছে। রমজান ও কুরবানির মৌসুমে আরো অনেক বৃহৎ কর্মসূচী হাতে নিয়ে থাকে হামিম মফিজ ফাউন্ডেশন।


আরো বিভিন্ন বিভাগের খবর