শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

কক্সবাজারে মহিলা অনুর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় টি-২০ সিরিজ

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে মহিলা অনুর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় টি-২০ সিরিজ শুরু হচ্ছে কাল বুধবার থেকে। বুধবার উদ্বোধনী ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে দুপুর ১২ টায় মুখোমুখি হবে বাংলাদেশ মহিলা অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা মহিলা অনুর্ধ্ব-১৯ দল। সিরিজের অপর দলটি পাকিস্তান মহিলা অনুর্ধ্ব-১৯ দল। এই সিরিজে ডবল রাউন্ড পদ্ধতিতে একে অপরের মূখোমুখি হবে। ২ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সিরিজ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক কিক্রেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচনের আয়োজন করা হয়েছে। ট্রফি উন্মোচন শেষে উভয় দলের অধিনায়কনিয়ে মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়।
এসময় নিজেদের চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা জানান তিনদেশের অধিনায়করা।

এই সিরিজ উপলক্ষে সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে মহিলা অনুর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিবি। গত ১২ জানুয়ারি থেকে কক্সবাজার শেখ বাংলাদেশ দল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে।
সিজিরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। সব ম্যাচ অনুষ্ঠিত হবে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বাংলাদেশ দল
সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা, আফিয়া অসীমা, উন্নতি আক্তার, আরভিন তানি, মোসাম্মৎ ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন, হাবিবা ইসলাম, জান্নাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার ও আনিসা আক্তার।
সিরিজের সূচি
২৪ জানুয়ারি বাংলাদেশ মহিলা অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা মহিলা অনুর্ধ্ব-১৯ (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠ)
২৫ জানুয়ারি পাকিস্তান মহিলা অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা মহিলা অনুর্ধ্ব-১৯ (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)
২৭ জানুয়ারি বাংলাদেশ মহিলা অনুর্ধ্ব-১৯ ও পাকিস্তান মহিলা অনুর্ধ্ব- ১৯ (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠ)
২৮ জানুয়ারি বাংলাদেশ মহিলা অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা মহিলা অনুর্ধ্ব-১৯ (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)
৩০ জানুয়ারি পাকিস্তান মহিলা অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা মহিলা অনুর্ধ্ব-১৯ (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠ)
৩১ জানুয়ারি বাংলাদেশ মহিলা অনুর্ধ্ব-১৯ ও পাকিস্তান মহিলা অনুর্ধ্ব- ১৯ (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)
২ ফেব্রুয়ারি ফাইনাল (কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠ)।


আরো বিভিন্ন বিভাগের খবর