শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে ত্রিদেশীয় নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি টুর্ণামেন্ট শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের সুভ সুচনা

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে শুরু হয়েছে এশিয়ার তিন দেশ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা দলের নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি টুর্ণামেন্ট। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের সুভ সূচনা হয়েছে। বাংলাদেশের অনুর্ধ ১৯ নারী ক্রিকেট দল শ্রীলঙ্কার অনুর্ধ ১৯ দলের বিরুদ্ধে ৫ উইকেটে জিতে যায়। বিজয়ী দলের বোলার রাবেয়া খান ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন।

শ্রীলঙ্কার দল ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে। বাংলাদেশ নারী দল ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে নেয়।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
আজ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন হয়েছে। এসময় মিট দ্যা প্রেসে তিন দলের অধিনায়ক তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ডাবল-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য টুর্ণামেন্টে লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ত্রিদেশীয় টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। সবমিলিয়ে ৭ টি ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


আরো বিভিন্ন বিভাগের খবর