শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

আশ্রয় শিবিরে ‘টয়লেটের ট্যাংক পরিস্কার’ করতে গিয়ে এক রোহিঙ্গার মৃত্যু এবং একজন আহত

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

 উখিয়া উপজেলার আশ্রয় শিবিরে ‘টয়লেটের ট্যাংক পরিস্কার’ করতে গিয়ে এক রোহিঙ্গার মৃত্যু এবং একজন আহত হয়েছে।
বুধবার বিকালে উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত নুরুল বশর (৩০) উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের পরিচ্ছন্ন কর্মি।
তবে আহত ব্যক্তি কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে তথ্য দিলেও তার নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, বুধবার বিকালে উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকে বেসরকারি সংস্থা ব্র্যাকের ব্যবস্থাপনায় থাকা টয়লেট্রিন ট্যাংক পরিস্কার করছিলেন কয়েকজন পরিচ্ছন্ন কর্মি। এক পর্যায়ে নুরুল বশর নামের এক কর্মি ট্যাংকের ভিতরে পড়ে যায়। এসময় সেখানে কাজ করতে থাকা আরেক পরিচ্ছন্ন কর্মি তাকে উদ্ধার করতে ট্যাংকে নামেন।
“ এতে দুইজনই ট্যাংকের ভিতরে আটকে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় এবং অপরজনকে মূর্মুষাবস্থায় উদ্ধার করে। “
ওসি জানান, ঘটনায় আহত ব্যক্তিকে স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আইওএম পরিচালিত হাসপাতালে ভর্তি করে। এসময় তার অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
নিহতের লাশ হাসপাতাল থেকে স্বজনরা বাড়ীতে নিয়ে গেছেন বলে জানান শামীম হোসেন।


আরো বিভিন্ন বিভাগের খবর