শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

কক্সবাজারে শুরু হয়েছে দুদিনের আন্তর্জাতিক সমুদ্র বিজ্ঞান বিষয়ক বিজ্ঞান সম্মেলন

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

বাংলাদেশের সমুদ্র সম্পদ ব্যবহারের অপার সম্ভাবনা রয়েছে। সমুদ্রকে ঘিরে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ ও সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন করতে পারলে দেশের অর্থনীতিই বদলে যাবে। তবে সাম্প্রতিক কালে সমুদ্র দুষণ মারাত্মক আকার ধারণ করেছে। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহূত অপচনশীল প্লাস্টিক সাগরের তলদেশে জমা হওয়ার কারণে এ দুষণ আরো বাড়ছে। দুষণ রোধ ও সমুদ্রসম্পদ রক্ষায় আমাদের সচেতন হতে হবে। অন্যথায় আমাদের বিশাল সমুদ্রসম্পদ বাঁচানো কঠিন হয়ে পড়বে।

শনিবার থেকে কক্সবাজারে শুরু হওয়া দুদিনের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক বিজ্ঞান সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো আলী হোসেন জানান বঙ্গোপসাগর অঞ্চল ঘিরে সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে। সরকার সমুদ্র সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে চায়। সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা বিশাল বংগোপসাগরের সম্পদ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন সুনীল অর্থনীতির উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপে বাংলাদেশের পাশাপাশি আঞ্চলিক দেশগুলোও এর সুবিধা পাবে।

ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড তৌহিদা রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়াল এডমিরাল অব খোরশেদ আলম, বংগবন্ধু শেখ মুজিবুররহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রিয়াল এডমিরাল মোহাম্মদ মুসা প্রমুখ।

দুদিনব্যপী এই সম্মেলনে দেশ বিদেশ থেকে আসা সমুদ্র সমুদ্র বিজ্ঞানী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেন।


আরো বিভিন্ন বিভাগের খবর