শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

বাড়ির বাগানে ঢুকে গেল দ্রুতগামী পিকআপ, শিক্ষিকা নিহত

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে পিকআপ গাড়ীর চাপায় এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছে।
শনিবার সকালে রামু-মরিচ্যা আন্তঃসড়কের রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান।
নিহত ইমারী রাখাইন (৪৯) একই এলাকার উহ্লা রাখাইনের স্ত্রী। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে আবু তাহের দেওয়ান বলেন, সকালে রামু-মরিচ্যা আন্তঃসড়ক লাগোয়া রামুর ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় বাড়ীর ফুলের বাগানের পরিচর্যা করছিলেন। এক পর্যায়ে রামু উপজেলা সদরমুখি দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বসত ভিটার ঘেরা-বেড়া ভেঙ্গে তাকে চাপা দেয়। এতে ইমারী রাখাইনের নাড়ী-ভূড়ি বের হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই চালক গাড়ীটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি।
আবু তাহের দেওয়ান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর