শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

মরিচ্যা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তমিজ আহমদের ইন্তেকাল

নিউজ রুম / ১৩২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের সুপ্রতিষ্ঠিত, স্বনামধন্য ব্যবসায়ী তমিজ আহমদ (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত ৯ টা ২০ মিনিটে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্বীয়-স্বজন, বন্ধুবান্ধব, গুণগ্রাহী ও শুভাকাংখি রেখে গেছেন। তার সব সন্তানই উচ্চশিক্ষিত এবং স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
তমিজ আহমদ এর আপন বড়ভাই কক্সবাজার জেলার বিশিষ্ট জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ জানিয়েছেন, আজ সোমবার বেলা আড়াইটায় উখিয়ার মরিচ্যাস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তমিজ আহমদের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে নিজ জন্মগ্রাম হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ জোনাব আলী পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোখতার আহমদ তমিজ আহমদ আরেক বড়ভাই। তাদের পিতা প্রয়াত হাজী পেঠান আলী সওদাগর ও ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী।


আরো বিভিন্ন বিভাগের খবর