শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

কক্সবাজারকে স্মার্ট শহরে উন্নীত করা হবে

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সোয়েব সাঈদ :
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল জাতীয় সংসদের হুইপ মনোনীত হওয়ায় কক্সবাজারে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) বিকাল ৩ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- আগের চাইতে আরো অনেক বেশি সেবা দিয়ে যাবো। আমি হুইপ বা এমপি হিসেবে নয় আমি আপনাদের কমল হয়েই থাকতে চাই। তিনি বলেন, কক্সবাজারে ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেইনে উন্নীত করন, কক্সবাজারে পাতাল সড়কসহ সকল সড়ককে আধুনিকি করন করে সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজারকে স্মার্ট শহরে পরিণত করার উদ্যোগ নেয়া হবে।
হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো মানবতার নেত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিটি সেক্টরে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। এধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতার জন্যর কৃতজ্ঞতা জানান তিনি। বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলের প্রতি ধন্যবাদ জানান নব নিযুক্ত হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে কক্সবাজারের মানুষ এ সম্মানের জন্য অপেক্ষায় ছিলো। আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয়  সাইমুম সরওয়ার কমল এমপিকে হুইপ নিযুক্ত করে কক্সবাজারবাসীকে ধন্য করায় আমরা মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি এবং তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
কক্সবাজার পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ফরিদুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের,  জেলা তাতীলীগের সভাপতি আরিফুল মওলা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান চৌধুরী, খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী, জেলা শ্রমিক লীগের সভাপতি শফি উল্লাহ আনসারি, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আবদুর রহমান, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ মোহাম্মদ  ইমরান, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওসমান সরওয়ার আলম চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়ছারুল আলম মুন্না চৌধুরী, শহর ছাত্রলীগ নেতা মনির হোসেন মনির প্রমুখ।
কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট একরামুল হুদা‘র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আহসান উল্লাহ।
এর আগে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ঢাকা থেকে বিমানযোগে বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার পৌঁছেন এবং সার্কিট হাউসে অবস্থান করেন। সেখান থেকে বিকাল ৩ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় যোগ দেন।
সংবর্ধনা সভা শেষে বিকাল সাড়ে পাঁচটায় রামুর উদ্দ্যেশ্যে যাত্রা করেন হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি। রামুতে পৌঁছে তাঁর পিতা, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী এবং মাতা রওশন সরওয়ার এর কবর জিয়ারত করেন। পরে ওসমান ভবনে দলীয় নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, সামাজিক নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন হুইপ কমল।


আরো বিভিন্ন বিভাগের খবর