শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

নিউজ রুম / ১৯৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর শেরে-বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এই বৈঠকে দ্বাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে মনোনীত করেছে আওয়ামী লীগ।

জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। দ্বাদশ জাতীয় সংসদের এটি প্রথম অধিবেশন এবং ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সে অনুযায়ী অধিবেশনের প্রথম দিন আজ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এই সংসদে ২২৩টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ সরকারি দল ও মাত্র ১১টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। আসন সংখ্যা কম হলেও জাতীয় পার্টির সদস্যরা সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের কথা বলেছেন দলটির সংসদ সদস্যরা। অবশ্য পাশে থাকছে তাদের থেকে প্রায় ৬ গুণ বেশি ৬২টি আসনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যরা।


আরো বিভিন্ন বিভাগের খবর