শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কৃষক আহত

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আনোয়ারুল ইসলাম নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।
আহত আনোয়ারুলকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
তার পরিবারের এক নারী সদস্য বলেন, আনোয়ারুল ইসলাম সকালে ধানক্ষেতে কাজ করতে যান। সেখানে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে তিনি মাটিতে বসে পড়েন। এসময় গুলি এসে তার গায়ে লাগে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘আনোয়ারুল ইসলাম নামের এক কৃষকের গায়ে গুলি লাগার খবর পেয়েছি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
ওই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে থাকা নুরুল আমিন বলেন, ‘দিনে একটু স্বস্তিতে থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিয়ানমারের ছোড়া মর্টারশেল ও গুলির শব্দে মনে হয় যেন মাটি দেবে যাচ্ছে। এই আতঙ্কে এলাকার মানুষের চোখে ঘুম নেই।’
তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে ঢুকে পড়া মিয়ানমার সেনাবাহিনীর কিছু লোককে স্থানীয়রা ইউনিয়ন পরিষদে নিয়ে এসেছে। এখানে পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলছেন।’


আরো বিভিন্ন বিভাগের খবর