শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

আহত বিজিপি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন বর্ডার গার্ডের মহাপরিচালক

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

মিয়ানমারে সেদেশের সেনাবাহিনী ও আর্কান আর্মির মধ্যে সংঘর্ষ চলাকালে আহত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপি সদস্যদের দেখতে কক্সবাজার সদর হাসপাতালে গিয়েছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার বিকেল চারটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আহত বিজিপি সদস্যদের দেখতে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেসেজ জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী গেলে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ চিকিৎসকরা তাকে স্বাগত জানান। বিজিবি মহাপরিচালক সদর হাসপাতালে থাকা মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্যদের দেখতে ওয়ার্ডের ছুটে যান। এ সময় তিনি আহত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন।
বিজিবি মহাপরিচালক মিয়ানমার থেকে আহত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ সদস্যদের সাথে কথা বলেন।

পরে বিজিবি মহাপরিচালক হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।
উল্লেখ্য, বিজিবি মহাপরিচালক বুধবার সকালে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শনে কক্সবাজার আসেন।


আরো বিভিন্ন বিভাগের খবর