শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

টেকনাফ থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে
উপজেলার নাফ নদীর জিন্নাহখাল নামক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ানের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাফ নদীর জিন্নাহখাল এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। ওই সংবাদে কৌশলগত অবস্থানে থাকে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিজিবি টহলদল চারজন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে নৌকা থেকে কিছু বস্তা নামাতে দেখে। এসময় তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা মিয়ানমারে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
###


আরো বিভিন্ন বিভাগের খবর