শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

উখিয়া থেকে ২৪টি স্বর্ণের চুড়িসহ রাখাইন নারী বিজিবির হাতে আটক

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের উখিয়ায় ২৪টি স্বর্ণের চুড়িসহ উলায়িং রাখাইন (৩৯) নামে এক যুবতীকে আটক করেছে বিজিবি। চুড়িগুলোর ওজন  ১৯৯৩.৭০ গ্রাম। যার মূল্য ১ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৯৮০ টাকা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার মরিচ্যা চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
আটক উলায়িং রাখাইন (৩৯) কক্সবাজার সদর চৌফলদন্ডী ইউনিয়নের উত্তর মগপাড়া এলাকার সুইছিন রাখাইনের মেয়ে।
লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আর্ন্তজাতিক চোরাচালানী চক্রের একজন সদস্য বিপুল পরিমান স্বর্ণ নিয়ে অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে। এই সংবাদে শনিবার উখিয়ার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। বিকেল ৩টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে উলায়িং রাখাইনকে অভিনব কায়দায় লুকানো ১৯৯৩.৭০ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের চুড়িসহ আটক করা হয়। এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য ১ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৯৮০ টাকা।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর