শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

সমুদ্র বই উৎসব’

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

ঋতুরাজ বসন্তের প্রথমদিনে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে দ্বিতীয় বারের মতো শুরু হলো ৮ দিনব্যাপি ‘সমুদ্র বই উৎসব’। সমুদ্র রক্ষার আহবান জানিয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই বই উৎসব চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।
কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ইস্টিশন আয়োজিত এই বই উৎসবে ঢাকা ও চট্টগ্রামের ১০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
ইস্টিশনের পরিচালক অনুরনন সিফাত জানিয়েছেন, এই বই উৎসবে দেশের স্বনামধন্য লেখকদের মেলায় পাওয়া যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন) মাসুদ রানা, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক মো: ইস্টিশন কক্সবাজারের পরিচালক অনুরনন সিফাত, সাংস্কৃতিক সংগঠক ও প্রকৌশলী অন্তিক চক্রবর্তী প্রমুখ।
আয়োজকেরা জানিয়েছে, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এতে সন্ধ্যা ৬টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর