শিরোনাম :
উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান

প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে উখিয়া উপজেলার আশ্রয় শিবিরে ‘পূর্ব বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী জানান, শনিবার রাত ৯ টায় উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত বাদশা মিয়া (৩৮) একই ক্যাম্পের সিরাজুল মিয়ার ছেলে
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে খন্দকার ফজলে রাব্বী বলেন, গত কয়েক মাস ধরে বাদশা মিয়ার সঙ্গে একই ক্যাম্পের প্রতিবেশ এক রোহিঙ্গার মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে সম্প্রতি বাক-বিতন্ডতার ঘটনাও ঘটে। শনিবার রাতে বসত ঘরের বাইরে বাদশা মিয়া স্থানীয়দের সাথে আড্ডা দিচ্ছিল। এক পর্যায়ে অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ( বাদশা মিয়া ) উপর হামলে পড়ে। এতে হামলাকারিরা তার তলপেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা বাদশা মিয়াকে উদ্ধার করে কুকুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এপিবিএন এর উপ-অধিনায়ক।
খন্দকার ফজলে রাব্বী জানান, প্রাথমিকভাবে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করলেও প্রকৃত কারণ জানা যায়নি। তারপরও ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর