শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

খুটাখালী-ডুলাহাজারাতে বিএনপির লিফলেট বিতরণ

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে চকরিয়ার খুটাখালী-ডুলাহাজারার বাজারের লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় খুটাখালী ও বিকেল ৫টায় ডুলাহাজারা বাজারে লিফলেট বিতরণ করা হয়। খুটাখালীতে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন,উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ এস.এম মনজুর,ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃশফিউল আলম,সাধারণ সম্পাদক সাকেদুল ইসলাম ও বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। এদিকে ডুলাহাজারায় নেতৃত্ব দেন,আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন,মাষ্টার মোস্তাফিজুর রহমান সহ বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। লিফলেট উল্লেখ করেন,লাখো শহীদের রক্তে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এমন শীতের মৌসুমেও সবজি,তরিতরকারি সহ দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী। তাই গণতন্ত্র ও মানবাধিকার,ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল,শ্রেণী-পেশার সংগঠন,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সচেতন জনগণের ইস্পাত কঠিনঐক্য ও অব্যাহত সাহসী লড়াই আজ সময়ের দাবী।আসুন আমরা আরও ঐক্যবদ্ধ হই,গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনির্বাচিত অবৈধ সরকারের অবসান ঘটিয়ে তাদের অপসান,লুটপাট,দূর্নীতি,অনাচার ও অত্যাচার থেকে দেশকে মুক্ত করি এবং নিজেরা মুক্ত হই।


আরো বিভিন্ন বিভাগের খবর