শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

প্রখ্যাত আলেম মাওলানা লুৎফুর রহমান আর নেই

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

ব্রেনস্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত আলেম মাওলানা লুৎফুর রহমান। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই আলেম রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ রবিবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা লুৎফুর রহমানের জামাতা চর লামচি তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ।

তিনি বলেন, ‘আমার শ্বশুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। এখনো তার জানাজা, দাফন-কাফনের বিষয়ে কোনো সিন্ধান্ত নেওয়া হয়নি। তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

এর আগে গত বুধবার সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে অসুস্থ হণ মাওলানা লুৎফুর রহমান। সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, তার ব্রেনস্ট্রোক হয়েছে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

মাওলানা লুৎফুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। ব্যক্তিজীবনে মাওলানা লুৎফুর রহমান ৫ কন্যা ও ২ ছেলের বাবা। বক্তা হিসেবে দেশব্যাপী তার পরিচিতি রয়েছে।

আল্লামা লুৎফুর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর