শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

লবণ বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলে লবণ বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছে।
ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাক চালককে স্থানীয়রা ধৃত করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
সোমবার সন্ধ্যা ৭ টায় খুরুশকূল-চৌফলদন্ডী আন্তঃসড়কের কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের বায়ু-বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।
নিহত মনির আহমদ (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খান ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে।
তবে আহতরা অটোরিকশার চালক ও যাত্রী বলে তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাতে রকিবুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলের বায়ু-বিদ্যুৎ সংলগ্ন এলাকায় চৌফলদন্ডীমুখি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং দুইজন আহত হয়। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় ট্রাক চালককে স্থানীয়রা ধৃত করে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
ওসি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। স্থানীয়রা ধৃত ট্রাক চালককে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান রকিবুজ্জামান।


আরো বিভিন্ন বিভাগের খবর