শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

পর্যটককে মারধরের অভিযোগে চালকের লাইসেন্স জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা

নিউজ রুম / ১৭৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার শহরের কলাতলীতে সময়সূচী অনুযায়ী বাস ছাড়তে বলায় হাসান হাবীব নামে এক পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে গ্রিন লাইন পরিবহনের চালকের বিরুদ্ধে।

পরে জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে অভিযুক্ত চালকের ডাইভিং লাইসেন্স জব্দ করেছে। এসময় গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (০৬ মার্চ) বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানা।

মঙ্গলবার রাত ১০ টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে এ ঘটনা ঘটে। ড্রাইভিং লাইসেন্স জব্দ করা চালক হচ্ছেন বাবুল খন্দকার।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানা জানান, ঢাকা থেকে পর্যটক আহসান হাবীব পরিবার নিয়ে কক্সবাজারে ঘুরতে আসেন। তিনি গ্রিন লাইন পরিবহনে ঢাকায় ফিরছিলেন।

“ সময়সূচী অনুযায়ী গাড়ি ছাড়তে বলায়  ভুক্তভোগী পর্যটককে অশ্লীল ভাষায় গালাগাল করেন চালক। একপর্যায়ে চালকের ইন্ধনে পরিবহনের দুই কর্মচারি পর্যটকের গায়ে হাত তোলেন। “

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ পরে তারা বিষয়টি আমাদের জানালে আমরা তাৎক্ষণিক একটি টিম নিয়ে অভিযান চালিয়ে দুর্ব্যবহার করায় অভিযুক্ত চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। মূল অভিযুক্ত বাকি ২ জন পালিয়ে যায়। এসময় গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। “


আরো বিভিন্ন বিভাগের খবর