শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

উখিয়ার কুতুপালং এ ট্রাকের ধাক্কায় ইজি বাইকের যাত্রী নিহত

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

 উখিয়া উপজেলার কুতুপালং স্টেশনে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের এক যাত্রী নিহত এবং চালকসহ পাঁচজন আহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত মো. ইদ্রিস ওরফে মৌলভী ইদ্রিস (৪৭) উখিয়া উপজেলার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ ব্লকের সৈয়দ আহম্মদের ছেলে।
আহতরা হল- ইজিবাইক চালক ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার আব্দুস সালামের ছেলে খায়রুল বাশার (৪০), কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৩ ব্লকের আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন (৫০) ও নুরুল আমিনের ছেলে কলিম উল্লাহ (২০) এবং ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের অলি আহম্মদের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও ছেলে নুর হাসিম (১২)।
স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, বুধবার দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং স্টেশনে বালুখালীগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে মালবাহী একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে চালকসহ ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ইদ্রিস নামের একজনকে মৃত ঘোষণা করেন।
পরে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
ওসি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ীটি দুইটি জব্দ করলেও ট্রাকটির চালক ও সহকারি পালিয়ে গেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. শামীম হোসেন।


আরো বিভিন্ন বিভাগের খবর