শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

নিউজ রুম / ১৮৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বিডি ডেস্ক :

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে “স্মৃতি চিরঞ্জীব” স্মারক সৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার সকালে পুষ্পস্তবক অর্পণ করার সময় প্রধান বিচারপতির সাথে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান ও এসকে এম তোফায়েল হাসান (বিচার) ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, ‘৭ই মার্চ উপলক্ষ্যে প্রথম বারের মতো সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ফুল দিয়ে জাতির পিতার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’

১৯৭১ সালের এই দিনের পড়ন্ত বিকেলে তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু সমবেত লাখো মানুষকে সামনে রেখে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ মাত্র ১৮ মিনিটের সেই ভাষণে বঙ্গবন্ধু বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেন, সেই সাথে দেশবাসীর করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন। বঙ্গবন্ধুর সেই অমর ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।


আরো বিভিন্ন বিভাগের খবর