শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

হামীম-মফিজ ফাউন্ডেশনের ইফতার বিতরণ শুরু

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের স্বেচ্ছাসেবী, অলাভজনক, অরাজনৈতিক ও মানবিক সংগঠন “হামীম-মফিজ ফাউন্ডেশনে’র মাহে রমজান ২০২৪ইং উপলক্ষে মক্কা মদিনা থেকে ভিডিও কলের মাধ্যমে ইফতার বিতরণ উদ্বোধন করেন ফাউন্ডেশনে চেয়ারম্যান জয়নাল আবেদীন। প্রতি বছর ন্যায় এ বছরও ২০ হাজার মানুষকে ইফতার বিতরণ কর্মসূচী উদ্যোগ নেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে আজকের মঙ্গলবার রমজান প্রথমদিনের কক্সবাজার পৌরসভা এলাকায়-মসজিদ, হাসপাতাল, ঘুমগাছতলা ও বিভিন্ন স্থানে গরিব, দুঃখী মেহনতি ৬০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় মদিনা মক্কা থেকে ফাউন্ডেশনে চেয়ারম্যান জানান প্রায় ২০ হাজার সম্মানিত রোজাদারদের মাঝে মাহে রমজান এক মাস ব্যাপী ইফতার বিতরণ করবেন। এমনকি দরিদ্র পরিবারকে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হবে। উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও বলেন- অসহায় দারিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী মানবতার সেবায় অত্র হামীম-মফিজ ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। ইফতার বিতরণে সময় উপস্থিত ছিলেন আবু ছিদ্দিক, ফারুক, মেহেদি ও রাকিব প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর