শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, তারাই বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট করেছে ; তাদের কাছে ব্যবসায়ীরা জিম্মি ;

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন- হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ক্ষমতাসীনরা। তখনি ডলারের দাম বেড়েছে। তারপর প্রভাব পড়ে দ্রব্যমূ্ল্যের উপর।

কারণ পুরো সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে সরকারী দলের দায়িত্বশীলরা। যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, তারাই বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট করেছে। তাই দ্রব্যমুল্যের এই উর্ধগতি।

আজ রোববার (১৭ মার্চ) বিকেলে কক্সবাজার শহরের জারা কনভেনশন হলে গণতন্ত্র পূণ:উদ্ধারের আন্দোলনে কারানির্যাতিতদের সম্মাননা ও ইফতার মাহফিল যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন- যারা ভোট চুরি করে, তারা বাজার নিয়ন্ত্রণ করে, ব্যবসা বাণিজ্যও নিয়ন্ত্রণে নিতে পারে। সরকারি দলের লোকজনের পরিস্থিতি এমন যে রাস্তাঘাটে পর্যন্ত চাঁদাবাজি শুরু করেছে। দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা পণ্যবাহী ট্রাক থেকে গণহারে চাঁদাবাজির প্রভাব ভোক্তার উপর পড়ছে। সে লোকগুলোও কিন্তু সরকারি দলের। নির্বাচিত সরকার না থাকায় সুবিধাভোগীরাই এসব ফায়দা লুট করছে।

সরকার ক্ষমতায় থাকতে সুবিধাভোগী গ্রুপ সৃষ্টি করেছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন- একতরফা সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন সুবিধাভোগী গ্রুপ সৃষ্টি করেছে। যাদের কাছে জিম্মি ব্যবসায়ীরা। আর এসব গ্রুপ ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে রয়েছে। যার পুরোটার চাপ পড়ে সাধারণ মানুষের উপর। যতদিন পর্যন্ত অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে। ততদিন এ দুর্ভোগ ও সিন্ডিকেট জনগণের উপর চেপে বসবে। তাদের দ্রুত ক্ষমতা থেকে হঠাতে হবে।

সরকারের এসব কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন- শুধু বিরোধী দল নয় গেল নির্বাচনে ৯৫ জনগণের উপস্থিত না থাকাটায় বড় প্রতিবাদ। জনগণ যে এ সরকারকে চায়না তারই প্রমাণ। নির্বাচন বর্জনের ডাকে যে ৯৫ শতাংশ মানুষ সাড়া দিয়েছে। এটি আমাদের সাফল্য।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, জাতীয় কার্যনির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ।

 


আরো বিভিন্ন বিভাগের খবর