শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পেকুয়া থানার পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেন

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন :

আজ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কক্সবাজারের পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস ও ওসি তদন্ত সুদিপ্ত শেখর ভট্টাচার্যের নেত্বতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

১৭ মার্চ রোববার সকাল ১০টায় উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ উপলক্ষে পেকুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন,পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারী ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, সহকারী কমিশন ভূমি রুম্পা ঘোষ,পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস,প্রবিণ রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ছাবের আহম,বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক, আবুল কাশেম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ বাবুল আখতার, সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, সাংবাদিক জহিরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, মাষ্টার শাহ আলম,সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,এস এম শাহাদাত হোসেন,পেকুয়া বালিকা শিক্ষার্থী ফাহমিদা জামান তিশা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হানিফ চৌধুরী।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু জন্ম মানেই বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন, বাঙালি জাতিকে স্বাধীনতার সুফল সোনার বাংলা গড়তে আজীবন সংগ্রাম করে গেছেন, ক্ষুধা,দারিদ্র্য মুক্ত ও অসম্প্রদায়ীক বাংলাদেশের গড়তে জাতি পিতার আর্দশকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

এসময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বিএসসি,পেকুয়া থানা ওসি তদন্ত সুদিপ্ত শেখর ভট্টাচার্যসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেত্ববৃন্দ শিক্ষক/শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর